৩০ জুন সুনির্দিষ্ট ডেট, নির্বাচন এর বাইরে যাবে না: প্রেস সচিব

প্রকাশিত:শনিবার, ২৪ মে ২০২৫ ১১:০৫

৩০ জুন সুনির্দিষ্ট ডেট, নির্বাচন এর বাইরে যাবে না: প্রেস সচিব

Manual1 Ad Code

বিএনপি প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেছেন, ৩০ জুন সুনির্দিষ্ট ডেট। নির্বাচন এর বাইরে যাবে না। এ সিদ্ধান্তে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক জানতে চান, ‘তিনটি দল সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। সে জায়গা থেকে সরকারের কাছ থেকে এ সুনির্দিষ্ট রোডম্যাপটা আসলে কবে পাবে? এর জবাবে প্রেস সচিব বলেন, প্রফেসর ইউনূস বারবার বলেছেন, ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। … এই জুন, ৩০ তারিখটা একটা সুনির্দিষ্ট ডেট। উনি বলছেন যে, এর বাইরে যাবে না। উনি এক কথার মানুষ।’

Manual1 Ad Code

শফিকুল আলম বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। জামায়াত বলেছে সংস্কার প্রক্রিয়া শেষ করতে ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যাবে। আর স্থানীয় নির্বাচনে জোর দিয়েছে এনসিপি। আওয়ামী লীগের আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা চেয়েছে তারা।

তিনি বলেন, সব দলই জানিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তাদের আস্থা আছে। তার অধীনেই সবাই নির্বাচন চেয়েছে এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন ড. ইউনূস। জামায়াত তাতে সমর্থন দিয়েছে বলেও জানান তিনি।

প্রেস সচিব বলেন, মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদে স্ব স্ব অবস্থান জানিয়েছেন। তারা প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছেন। তারা তাকে অনুরোধ করেছেন তার নেতৃত্বেই যেন বাংলাদেশে ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, এনসিপি মনে করে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব না, তারা নির্বাচন কমিশনের (ইসি) পুনর্গঠনের দাবি জানিয়েছে বলেও জানান তিনি।

Manual2 Ad Code

জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া এ মাসেই শুরু হবে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ