বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন দাবি বিএনপির

প্রকাশিত:শনিবার, ২৪ মে ২০২৫ ০৯:০৫

বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন দাবি বিএনপির

Manual1 Ad Code
বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি।

Manual3 Ad Code

শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।

Manual2 Ad Code

খন্দকার মোশাররফ হোসেন বলেন, “বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি।”

ড. মোশাররফ হোসেন বলেন, “বিএনপির প্রতিটি নেতাকর্মী ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে, পারিবারিকভাবে সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে। সেজন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারের দায়িত্বে যখন যাবে, তখন বিচারের আওতায় এনে তা স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে।”

তাহলে রোডম্যাপের বিষয়ে কি আজকেও সুনির্দিষ্ট আশ্বাস পাননি-সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বৈঠকে অংশ নেওয়া বিএনপিনেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, “স্পেসিফিক এরকম কোনো কথা হয় নাই, উনি (ড. ইউনূস) স্পেসিফিক জানান নাই। আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেছি। হয়তোবা ওনার প্রেসের মাধ্যমে জানাবেন। সেজন্য আমরা অপেক্ষা করব। তারপর আমরা প্রতিক্রিয়া জানাব।”

Manual1 Ad Code

এর আগে নির্বাচন নিয়ে দলগুলোর মতপার্থক্যের মধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘পদত্যাগ ভাবনা’ ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল।

শনিবার রাত পৌনে ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া এ বৈঠক চলে ৫০ মিনিটের মতো। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেন।

Manual2 Ad Code