ফেরত পাঠানো হলো সেনা-বিজিপিসহ মিয়ানমারের ৪০ নাগরিককে

প্রকাশিত:বুধবার, ০৭ মে ২০২৫ ০৮:০৫

ফেরত পাঠানো হলো সেনা-বিজিপিসহ মিয়ানমারের ৪০ নাগরিককে

Manual1 Ad Code

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিপির ৩৪ সদস্যসহ ৪০ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (৭ মে) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘মায়ানমার এয়ারলাইন্সের’ একটি বিমানে তাদের ফেরত পাঠানো হয়। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে কঠোর নিরাপত্তায় ৩৪ সেনা ও বিজিপি সদস্যকে কক্সবাজার বিমানবন্দরে আনা হয়।

Manual4 Ad Code

আর বেলা পৌনে ১২টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে আনা হয় মিয়ানমারের ৬ নাগরিককে। যারা এতদিন মাদক পাচার ও হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কক্সবাজার কারাগারে বন্দী ছিলেন। সাজার মেয়াদ শেষ হওয়ায় তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মোর্তজা হোসেন বলেন, ‘‘দুপুর ১টা ২৪ মিনিটে ‘মায়ানমার এয়ারলাইন্সের’ একটি ‘এটিআর ৭২’ মডেলের বিমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তথ্য যাচাই-বাছাই এবং ইমিগ্রেশন কার্যাদি সম্পন্ন করার পর দুপুর আড়াইটার দিকে বিমানটি দেশটির ৪০ নাগরিককে নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যায়।’’

এর আগে, সোমবার বিজিবি কক্সবাজার রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান বলেন, ‘‘রাখাইন রাজ্যে সংঘাতের জেরে মিয়ানমারের ৩৪ সেনা ও বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তারা এতদিন বিজিবির হেফাজতে ছিলেন। তাদের ফেরত পাঠাতে তালিকা দেওয়া হয়েছে।’’

Manual8 Ad Code

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম বলেন, ‘‘মিয়ানমারের সেনা ও বিজিপির ৩৪ সদস্যসহ ৪০ নাগরিককে একই ফ্লাইটে পাঠানো হয়েছে।’’

Manual2 Ad Code

এর আগে, তিন দফায় মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির ৭৫২ নাগরিককে ফেরত নেয় জান্তা সরকার।

এ সংক্রান্ত আরও সংবাদ