ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

প্রকাশিত:রবিবার, ০৪ মে ২০২৫ ০৬:০৫

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

Manual7 Ad Code

জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও  সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Manual3 Ad Code

সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুর কথা জানিয়ে লিখেছেন, ‘আমার সিনিয়র জনাব ব্যারিস্টার আবদুর রাজ্জাক স্যার ইবনে সিনা হাসপাতালে আজ বিকেল ৪টা ১০ মিনিটে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

শিশির মনির আরেক পোস্টে লিখেছেন, আজ বাদ এশা (৮.৩০টা) ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং আগামীকাল সোমবার সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের জানাজা অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

১৯৪৪ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। ১৯৯০ সালে ‘দ্য ল কাউন্সেল’ নামে একটি আইনি ফার্ম প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।

Manual4 Ad Code

২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী নেতাদের পক্ষে আইনজীবী প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ১৭ ডিসেম্বর দেশত্যাগ করেন এবং দীর্ঘ ১১ বছর পর ২০২৪ সালের ২৬ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ