নির্বাচনে হ্যাটট্রিক জয় পেয়ে যা বললেন দেব

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ ১২:০৬

নির্বাচনে হ্যাটট্রিক জয় পেয়ে যা বললেন দেব

Manual4 Ad Code

ভারতের লোকসভা নির্বাচনে হ্যাটট্রিক জয় পেয়েছেন টালিউড সুপারস্টার দেব। আর জিতেই জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া।

Manual6 Ad Code

দেব বলেন, আমার পেছনে গত ৩ বছর সিবিআই লাগানো হয়েছিল। ব্ল্যাকমেইল হতে হয়েছে আমাকে। যারা চোর, তাদের ধরুক। আমার ঘাটাল কেন্দ্রের মানুষ সব জবাব দিয়েছে। গোটা দেশ জবাব দিয়েছে। এই ক্রেডিট দিদির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জয়টা আমার দলের কর্মী-সমর্থকদের। দায়িত্ব আরো বাড়ল। ভারতবর্ষজুড়ে যেভাবে রেজাল্ট ওলটপালট হলো, ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হওয়ার পথ সুপ্রশস্ত হল।

Manual7 Ad Code

 

নির্বাচনে হ্যাটট্রিক জয় পেয়ে যা বললেন দেব

 

Manual1 Ad Code

তিনি আরও বলেন, আমাকে জেতানোর পেছনে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়েরও অবদান রয়েছে। উনি যেভাবে প্রচারের ময়দানে নোংরা রাজনীতি করেছেন, কুৎসা রটিয়েছেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ সেটা ভালোভাবে নেয়নি। সেই জন্য এখানে তৃণমূলের ভোটের মার্জিনটা এ বছর বেড়েছে।

Manual5 Ad Code

প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে ঘাটাল আসন থেকে তৃণমূলের টিকিট পেয়ে বিজয়ী হয়েছেন দেব। তার বিপরীতে এই আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন অভিনেতা হিরণ। ১ লাখ ২১ হাজার ভোট বেশি পেয়ে তাকে হারিয়ে জয় লাভ করেছেন দেব।