ডিপজলের কাছে ১৬ ভোটে হারলেন নিপুন

প্রকাশিত:সোমবার, ২২ এপ্রি ২০২৪ ১২:০৪

ডিপজলের কাছে ১৬ ভোটে হারলেন নিপুন

Manual4 Ad Code

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন। এ মেয়াদের নতুন সভাপতি পদে জয় পেয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। শনিবার সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

 

Manual6 Ad Code

তবে এ নির্বাচনে বহুল আলোচিত সাধারণ সম্পাদক পদে ডিপজলের কাছে মাত্র ১৬ ভোটের ব্যবধানে হেরে গেছেন চিত্রনায়িকা নিপুন আক্তার। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। অন্যদিকে নিপুন আক্তার পেয়েছেন ২০৯ ভোট।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

বিষয়টি নিয়ে হতাশ নন বলে জানালেন অভিনেত্রী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিপুন বলেন, ‘ডিপজল ভাইয়ের মতো জনপ্রিয় কারও কাছে এত কম ব্যবধানে হেরে যাওয়া এবং এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা তার জন্য সম্মানজনক।’

Manual3 Ad Code

 

শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়। এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে নয়টায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৭৫টি। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।