বড় মেয়ের বিয়ে দিলেন ডলি সায়ন্তনী

প্রকাশিত:সোমবার, ০৯ অক্টো ২০২৩ ১০:১০

বড় মেয়ের বিয়ে দিলেন ডলি সায়ন্তনী

Manual8 Ad Code

জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর তিন মেয়ে নূসরাত জাহান কথা, রিমঝিম ও ফাইজা। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন জনপ্রিয় এই গায়িকা। বরের নাম সাজিদ রহমান প্রিন্স। তিনি ঢাকার ধামরাইয়ের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী।

শনিবার বিয়ে সম্পন্ন হয়। এদিন বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও কাছের মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছিল। উপস্থিত ছিলেন আসিফ আকবর, কবির বকুল, দিনাত জাহান মুন্নী, আলম আরা মিনুসহ অনেকে।

Manual3 Ad Code

ডলি সায়ন্তনী জানান, উভয় পরিবারের সম্মতিতে এবং বর-কনের পছন্দে এ বিয়ে হয়েছে। উভয় পরিবারের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ছাড়াও এ বিয়েতে কথা ও প্রিন্সকে আশীর্বাদ করতে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, দিনাত জাহান মুন্নীসহ অনেকে।

ডলি সায়ন্তনী বলেন, ‘কথার জন্মের মধ্য দিয়েই আমি প্রথম মাতৃত্বের স্বাদ লাভ করি। কথাই আমাকে প্রথম মা বলে ডেকে জীবন পরিপূর্ণ করেছে। সেই ছোট্ট কথা কখন যে চোখের সামনে বড় হয়ে গেল টেরই পাইনি। দেখতে দেখতে তার পরের ঘরে যাওয়ার সময়ও হয়ে এলো। চেষ্টা করেছি মনের মতো করে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার বিয়েটা সম্পন্ন করতে।’

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ‘আমি, আমরা সবাই কথার মনের মতো এক পাত্র পেয়েছি। আল্লাহর অশেষ রহমতে সব মিলিয়ে বেশ ভালোভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন শুধু সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাদের সারা জীবন সুখে রাখেন, শান্তিতে রাখেন।’

Manual4 Ad Code