২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ০৬ অক্টো ২০২৩ ০৮:১০
কন্যাসন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। কন্যার নাম রেখেছেন সামারা জয়ী। মেয়ে ও তিনি দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন সিঁথি।
সিঁথি সাহা বলেন, ৪ অক্টোবর আমরা হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। টানা ১৪ দিন হাসপাতালে ছিলাম। কারণ, আমার মেয়ে নির্দিষ্ট সময়ের ১ মাস আগেই পৃথিবীতে এসেছে। স্বস্তির বিষয় আমরা দুজনেই এখন সুস্থ আছি। এ আনন্দের মাঝে একটি খারাপ খবর হলো-ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত সিঁথি। মা হতে যাওয়ার খবরটি যেমন আড়ালে রেখেছিলেন, তেমনি বিষাদের এ খবরও সবার অলক্ষ্যে রেখেছিলেন এ গায়িকা।
Helpline - +88 01719305766