কোম্পানীগঞ্জে বিশ্ব নদী দিবস পালিত

প্রকাশিত:রবিবার, ২৫ সেপ্টে ২০২২ ১২:০৯

কোম্পানীগঞ্জে বিশ্ব নদী দিবস পালিত

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  নদ-নদীর অবৈধ দখল ও দূষণ বন্ধকরণ সম্পর্কিত র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

রবিবার (২৫ সেপ্টেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয় দিবসটি।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া একটি র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

Manual4 Ad Code

সভায় বক্তারা বলেন, মানুষকে বাঁচানোর জন্যে দেশের নদী, খাল ও পরিবেশকে রক্ষা করতে হবে। আর এ বিষয়ে সরকাররের পদক্ষেপসহ সবাইকে এগিয়ে আসতে হবে।

Manual6 Ad Code

র‌্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা প্রশাসন কর্মকর্তা হরলাল সরকার, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা, ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা সুজন সাহা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ