পুলিশের অতিরিক্ত ডিআইজি হলেন ৭৩ কর্মকর্তা

প্রকাশিত:Thursday, 02 Jun 2022 11:06

পুলিশের অতিরিক্ত ডিআইজি হলেন ৭৩ কর্মকর্তা

Manual7 Ad Code

পুলিশ সুপার-এসপি পদমর্যাদার ৭৩ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়েছে সরকার।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ উপসচিব ধনঞ্জয় কুমার দাস সাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার ৪৬ পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়।

Manual7 Ad Code

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন- গাজীপুর হাইওয়ে পুলিশের আলী আহমদ খান, ঢাকার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, রাজশাহী নৌ-পুলিশের দীন মোহাম্মদ, পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ শাহ জালাল, সিআইডির বেগম নাছিমা আক্তার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার মুখার্জী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, সিআইডির বিজয় বসাক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সিআইডির পুলিশ সুপার মো. এনামুল কবির, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার এম এ মাসুদ, সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আ, স, ম মাহাতাব উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জয়দেব চৌধুরী, পুলিশ সদরদপ্তরের এআইজি মহিউল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, ঢাকা ১৩ আর্মর্ড পুলিশের অধিনায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

Manual3 Ad Code

 

এছাড়া রাজশাহীর উপ কমিশনার এ এফ এম আনজুমান কালাম, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, এসপির পুলিশ সুপার মো. ফারুক হোসেন, সিআইডির মো. দেলোয়ার হোসেন, ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিআইডির মো. মিজানুর রহমান, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিআইডির পুলিশ সুপার সামসুন নাহার, খুলনা রেঞ্জ অফিসের কমান্ড্যান্ট মোছা. তাসলিমা খাতুন, কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পুলিশ সদরদপ্তরের এআইজি পংকজ চন্দ্র রায়, দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা রেঞ্জের অফিসের নাবিলা জাফরিন রীনা, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদদাছ্ছের হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মো. মোকতার হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মুহাম্মদ সাইফু ইসলামকে পদোন্নতি দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ