|
প্রকাশিত:Wednesday, 25 May 2022 11:05
সুরমাভিউ:- এমসি কলেজের মহিলা হোস্টেল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২৫মে) সকাল ৮ টায় এমসি কলেজে মহিলা হোস্টেলের চার তলার ৪০৩ নম্বর রুমের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্তায় লাশ উদ্ভার করে পুলিশ।
নিহত শিক্ষার্থীর নাম হলো স্মৃতি রানী দাস
পিতা: যুগল কিশর দাস, বাড়ি: অষ্টগ্রাম, জেলা কিশোরগঞ্জ।
এ ব্যাপারে শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, আমরা ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সকাল সাড়ে সাতটায় আমার পুলিশ সদস্যরা হোস্টেলে যায়।পরবর্তীতে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।
শিক্ষার্থী রাত ২ টা থেকে ৬ টার ভিতরে তার রুম থেকে বের হয়ে চার তলার ৪০৩ নম্বর রুমে গিয়ে উড়না দিয়ে ফ্যানের সাথে আত্মহত্যা করেছে। কি কারনে মেয়ে আত্মহত্যা করেছে তা আমরা তাৎক্ষণিকভাবে জানাযায়নি ময়না তদন্তের মাধ্যমে জানা যাবে। লাশটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766