|
প্রকাশিত:Monday, 16 May 2022 01:05
সুরমাভিউ:- সিলেট নগরীর আখালিয়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায় সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী আম্বরখানা বাজারের সামস সুপার মার্কেটের সোহাগ বস্ত্র বিতরণের পরিচালক ফয়জুর রহমান (২৪)।
ফয়জুর রহমান সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের সাদিপুর নিবাসী, কাজির বাজারের সাবেক ব্যবসায়ী মরহুম কুতুব উদ্দিনের পুত্র। টগবগে এ তরুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে বিক্ষুব্ধ জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছেন। ঘাতক ট্রাক ভাঙচুর করা হয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিসের দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্লাহ তাহের জানান-ঘাতক ট্রাক এবং এর চালক ও হেলপারকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে তাৎক্ষণিক চালক হেলপারের নাম জানা যায়নি।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766