|
প্রকাশিত:Sunday, 01 May 2022 08:05
বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ যায়নি। ফলে মঙ্গলবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
রবিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা সংক্রান্ত সরকারি কমিটি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান সংবাদ সম্মেলনে বলেন, দেশের ৬৪ জেলা থেকে জেলা প্রশাসকদের পাঠানো তথ্য অনুযায়ী, দেশের কোথায় চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে সোমবার ৩০ রোজা পূর্ণ হবে। মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন হবে।
এর আগে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766