বিকালের মধ্যে ঢাকা কলেজ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

প্রকাশিত:Tuesday, 19 Apr 2022 06:04

বিকালের মধ্যে ঢাকা কলেজ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

Manual7 Ad Code

নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের জেরে ঢাকা কলেজের হলগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে কলেজের সব হল। একইসঙ্গে মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়তে হবে।

সোমবার রাতের পর মঙ্গলবার দিনভর সংঘর্ষের মাঝে এমন সিদ্ধান্ত নেয় কলেজ প্রশাসন।

Manual1 Ad Code

কলেজের অধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভুত পরিস্থিতিতে মঙ্গলবার থেকে আগামী ৫ মে (বৃহস্পতিবার) পর্যন্ত ঢাকা কলেজের হলগুলো বন্ধ ঘোষণা করা হলো। মঙ্গলবার বিকালের মধ্যে ছাত্রাবাস খালি করার নির্দেশ দেওয়া হলো।

Manual5 Ad Code

সোমবার রাত ১২টায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থী নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটার এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জেরে ব্যবসায়ীরা দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেন।

Manual1 Ad Code

এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেটে উপস্থিত হলে ব্যবসায়ীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন গণমাধ্যমকর্মীরা।

সংঘর্ষের ফলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কয়েকশ রাবার বুলেট এবং টিয়ার শেল ছোড়ে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ