|
প্রকাশিত:Wednesday, 04 Mar 2026 09:03
সুরমাভিউ:- সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) মার্কেটের তৃতীয় তলায় ব্যবসায়ী, কর্মচারী ও সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় মার্কেট মসজিদের ইমাম মাওলানা হাফিজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন অতিথি ধুপাগুল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হফিজ আব্দুল হালিম কামালপুরী।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে সমিতির সভাপতি আব্দুল আজিজ লয়লু ও সাধারণ সম্পাদক লিটন আহমদের তত্তাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মাহবুবুল আলম মিলন, তৈয়েবুর রহমান নানু, মাসুদ হোসেন খান, মাওলানা আব্দুল আলিম, সিনিয়র সহ সভাপিত সেতাব উদ্দিন খান পারভেজ, সাবেক সভাপতি জিডি রুমু, সহ-সভাপতি আবুল লেইছ, সায়েম আহমদ, সহ সাধারণ সম্পাদক সাজু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ তমাল পাল, সদস্য সোহেল আহমদ, মামুন আহমদ, জুবের আহমদ, শাওন আহমদ, তাওহিদ, রেদওয়ান।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম সম্পাদক মো. হাবিবুর রহমান।
পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির মাসে এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করে। ইফতার মাহফিল শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সকল ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766