রমজানকে ‘মুনাফার মাস’ না বানাতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত:বুধবার, ১৮ ফেব্রু ২০২৬ ১০:০২

রমজানকে ‘মুনাফার মাস’ না বানাতে প্রধানমন্ত্রীর আহ্বান

Manual8 Ad Code

শপথ গ্রহণের এক দিন বাদেই পবিত্র মাহে রমজানের প্রাক্কালে দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে দেওয়া তার প্রথম ভাষণে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেছেন।

তিনি বলেছেন, “আমি দেশবাসীকে পবিত্র মাহে রা্মাদানের শুভেচ্ছা জানাই। রামাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়।”

Manual5 Ad Code

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের রেকর্ড করা ভাষণে জাতির উদ্দেশে সম্প্রচার করা হয়।

নতুন সরকারের অগ্রাধিকারসহ সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পবিত্র রমজান মাসে মানুষের দুর্ভোগ যাতে না হয়, ব্যবসায়ীদের প্রতি সেই তাগিদ রাখেন তিনি।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, “রামাদান মাস ঘিরে অনেকের মধ্যে অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষ্যণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা-মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না।”

তিনি বলেন, দ্রব্যমূল যাতে নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন।”

Manual2 Ad Code

মুনাফামুখী সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, “হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র ও সরকার জগগণের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার-অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর, ইনশাআল্লাহ।”

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ