মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

প্রকাশিত:মঙ্গলবার, ১৭ ফেব্রু ২০২৬ ০২:০২

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

Manual6 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য একাধিক নেতাকে ডাক দেওয়া হয়েছে।

জানা গেছে, মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন—মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, এহসানুল হক মিলন, নিতাই রায় চৌধুরী, এ্যানী চৌধুরী, সুলতান সালাউদ্দিন টুকু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জহির উদ্দিন স্বপন, অনিন্দ্য ইসলাম অমিত, আমিনুল হক, আরিফুল হক চৌধুরী। এছাড়া জোটসঙ্গীদের মধ্যে নুরুল হক নুর (ভিপি নুর) ও জোনায়েদ সাকি।

Manual7 Ad Code

নতুন সরকারের প্রথম মন্ত্রিসভায় কারা পূর্ণমন্ত্রী, কারা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হচ্ছেন-সেটি আনুষ্ঠানিক শপথের পরই স্পষ্ট হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Manual4 Ad Code

এর মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ