মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত:বুধবার, ০৪ ফেব্রু ২০২৬ ০৯:০২

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Manual6 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার সদর উপজেলার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়ন অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়।
ক্লাবের সভাপতি রিপন আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাম্মু চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক  ইয়ারুফ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ হাবিবুর রহমান- উপপরিচালক,জেলা সমাজসেবা কার্যালয়, মৌলভীবাজার জেলা।
বিশেষ অতিথি ছিলেন, সুমন দেবনাথ- উপজেলা সমাজসেবা অফিসার, মৌলভীবাজার সদর উপজেলা, শাহ ইমরান সাজু ভারপাপ্ত চেয়ারম্যান ০২ নং মনুমুখ ইউপি, মোঃ কয়েছ মিয়া প্রতিষ্ঠাতা সভাপতি সোনার বাংলা আদর্শ ক্লাব।
এছাড়াও বক্তব্য প্রদান করেন সেলিম রেজা  সহকারী শিক্ষক সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়,সুমি পাল সহকারী শিক্ষক দেওয়ান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন মৌমিতা রায় মৌমি, জয়দ্বীপ রায়।
এছাড়া ক্লাবের সাধারণ  সম্পাদক বুলবুল আহমেদ টিপু, সহসাধাণ সম্পাদক কাওছার আহমেদ, রাজন আহমেদ, ফয়েজ আহমেদ, মাহেদ আলম, মামূনুর রশীদ মাছুম, জায়েফ আহমেদ, সামিউল ইসলাম সায়েম, হাসান আহমেদ প্রমূখ।
প্রায় ৬০ জন শিক্ষার্থীদেরকে বিভিন্ন ক্যাটাগরীতে নগদ অর্থ, সার্টিফিকেট, সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ