সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

প্রকাশিত:Tuesday, 23 Sep 2025 09:09

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

Manual7 Ad Code

সুরমাভিউ:-  দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক, সিলেটের সাংবাদিক অঙ্গনের প্রিয় মুখ ও সংগঠক আবুল মোহাম্মদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

Manual1 Ad Code

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাংবাদিক আবুল মোহাম্মদ আজকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে দুপুর ১টার দিকে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual6 Ad Code

সোমবার রাত ১০টায় সিলেট মহানগরের মাছিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগগ্রহী রেখে গেছেন।

Manual7 Ad Code

তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Manual4 Ad Code

উল্লেখ্য, সাংবাদিক আবুল মোহাম্মদ ছিলেন সিলেটের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনের এক পরিচিত নাম।

এ সংক্রান্ত আরও সংবাদ