১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২১ সেপ্টে ২০২৫ ০২:০৯
সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভবন দুলে ওঠায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিলো ৪ দশমিক।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সিলেট আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে তুলনামূলকভাবে হালকা ধরনের বলা হয়। এতে সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে না, তবে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে।
Helpline - +88 01719305766