তাহিরপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ৩০ আগ ২০২৫ ১১:০৮

তাহিরপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Manual4 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নে দীর্ঘ কয়েক বছর পর নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

শনিবার (৩০ আগস্ট) বিকেলে বালিজুরি মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আহব্বায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় ও আহ্বায়ক আছব্বর আলী খাঁর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদল সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, উপজেলা বি এনপি আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল, যুগ্ম আহ্বায়ক আবুল হুদা, উপজেলা বি এনপি আহ্বায়ক কমিটি সদস্য চান মিয়া মাষ্টার, মো. মোরসালিন মিয়া, এমদাদুল হুদা, আমির শাহ, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক শামিম আহমেদ, সদর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক ছাইদুল কিবরিয়া, উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম, যুবদল নেতা আবুহুরায়রা সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য শাহিন মিয়া, দেবাশীষ রায়, উপজেলা যুবদল সদস্য নূর মিয়া, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবু হাসান রাসেল, সদস্য সচিব মুন্না,ছাত্রদল নেতা রাহুল প্রমুখ।

উক্ত সভায় প্রধান অথিতির বক্তব্যে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেন,ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার দেশ থেকে গণতন্ত্র তুলে দিয়েছিল করেছিল বৈষম্য ও দুর্নীতির বাংলাদেশ। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা। দেশে একটি কঠিন ষড়যন্ত্র চলছে সকল নেতা কর্মী সমর্থকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে সাথে নিয়ে মানুষের দোয়ারে দোয়ারে যেতে হবে। বিশেষ অথিতির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছেন, তাদের থেকে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে তারা যাতে কোনভাবে দলে প্রবেশ করতে না পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ