নুরের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত:শনিবার, ৩০ আগ ২০২৫ ০৬:০৮

নুরের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

Manual8 Ad Code

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সাম‌বেশ ক‌রে‌ছে জামায়া‌তে ইসলামী।

Manual3 Ad Code

শনিবার (৩০ আগস্ট) দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেইটে দ‌লের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূ‌চি অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

জামায়া‌তের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে ড. আব্দুল মান্নান ও মো. শামসুর রহমান।

Manual7 Ad Code

বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল মৎস্যভবন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Manual5 Ad Code

মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ