বিশিষ্ট মুরব্বি, শালিসি ব্যক্তিত্ব আব্দুল আহাদ’র মৃত্যুতে ফখরুল ইসলাম লয়েছ এর শোক

প্রকাশিত:বুধবার, ২৭ আগ ২০২৫ ১১:০৮

বিশিষ্ট মুরব্বি, শালিসি ব্যক্তিত্ব আব্দুল আহাদ’র মৃত্যুতে ফখরুল ইসলাম লয়েছ এর শোক

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট নগরীর ভার্থখলা নিবাসী বিশিষ্ট সমাজসেবী মুরব্বি আব্দুল আহাদ এর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সভাপতি, সিলেট জেলা যুবদলের প্রতিষ্টাতা আহবায়ক ফখরুল ইসলাম লয়েছ।

Manual3 Ad Code

তিনি বুধবার (২৭ আগস্ট) এক শোকবার্তায় এই শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, সিলেটে বিভিন্ন দাবিদাওয়া আদায়ে আব্দুল আহাদ অগ্রণী ভূমিকা পালন করেন। তাছাড়া তিনি একজন  সামাজিক ও সালিশি ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং মহান আল্লাহপাক তাকে যেনো জান্নাতুল ফেরদৌস দান করেন এই কামনা করেন।

উল্লেখ্য, সিলেটের বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব ও প্রবীণ মুরব্বি আব্দুল আহাদ মঙ্গলবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এদিন বাদ মাগরিব ভার্থখলা জামে মসজিদের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ