তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করল বিএনপি

প্রকাশিত:Tuesday, 26 Aug 2025 10:08

তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করল বিএনপি

Manual1 Ad Code

শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দলের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Manual2 Ad Code

ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে, গত ২৪ আগস্ট তার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিনি নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার সময় আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়। তবে তিনি মঙ্গলবার যে জবাব দেন, তা সন্তোষজনক নয়।

Manual2 Ad Code

চিঠিতে আরও বলা হয়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো।

Manual5 Ad Code

এ ছাড়া এখন থেকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা এবং জনগণের ধর্মীয় অনুভূতিকে আঘাত না করার বিষয়ে ফজলুর রহমানকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

এ সংক্রান্ত আরও সংবাদ