তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রতীক্ষায় দেশের গণতন্ত্রকামী মানুষ – মিজান চৌধুরী

প্রকাশিত:সোমবার, ২৫ আগ ২০২৫ ০৮:০৮

তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রতীক্ষায় দেশের গণতন্ত্রকামী মানুষ – মিজান চৌধুরী

Manual7 Ad Code

সুরমাভিউ:-  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা এখনো শেষ হয়ে যায়নি। দীর্ঘ দেড় যুগ পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছে। কিন্তু পিআর সিস্টেমসহ নানা অযৌক্তি দাবীতে আগামী বছরের ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের বানচালের ষড়যন্ত্র চলছে। এবিষয়ে জাতীয়তাবাদী শক্তিকে সতর্ক ও সজাগ থাকতে হবে। দেশের গণতন্ত্রকামী মানুষ তারেক রহমানের নেতৃত্বে প্রতীক্ষায় রয়েছে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে যথাসময়ে নির্বাচনের মাধ্যমেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে।

Manual4 Ad Code

তিনি সোমবার (২৫ আগস্ট) বিকেলে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুশিয়ার আলীর সভাপতিত্বে চরমহল্লা টেটিয়ারবাজারস্থ হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ