গোলাপগঞ্জে অসুস্থ জমিয়ত নেতা মাওলানা হিফজুর রহমানকে দেখতে গেলেন হাফিজ মাওলানা ফখরুল ইসলাম

প্রকাশিত:সোমবার, ২৫ আগ ২০২৫ ০৭:০৮

গোলাপগঞ্জে অসুস্থ জমিয়ত নেতা মাওলানা হিফজুর রহমানকে দেখতে গেলেন হাফিজ মাওলানা ফখরুল ইসলাম

Manual6 Ad Code
সুরমাভিউ:-  গোলাপগঞ্জে অসুস্থ জমিয়ত নেতা মাওলানা হিফজুর রহমানকে দেখতে গেলেন সিলেট-৬ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
আজ সোমবার, ২৫ আগস্ট বিকেলে তিনি গোলাপগঞ্জ উপজেলার শরীফগন্জ ইউনিয়নের কাটখাই গ্রামে অসুস্থ জমিয়ত নেতার বাসভবনে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় মাওলানা ফখরুল ইসলাম মাওলানা হিফজুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, “আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।
অসুস্থ নেতার পরিবারের সদস্যরা এই খোঁজখবর নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময়  উপস্থিত ছিলেন ইউরোপ জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসিরুদ্দিন আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মনোয়ার হোসেন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ, সহ-প্রচার সম্পাদক মুফতী রুহুল কুদ্দুস, তথ্য ও গবেষণা সম্পাদক মেহদি হাসান শাকিল, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নাইম আহমদ এবং ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের আহ্বায়ক আবু তাহেরসহ আরো অনেকে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, অসুস্থ সহকর্মীর খোঁজখবর নিতে জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের  এই সফর তাদের অনুপ্রাণিত করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ