বরিশাল থেকে গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

প্রকাশিত:সোমবার, ২৫ আগ ২০২৫ ১২:০৮

বরিশাল থেকে গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

Manual5 Ad Code

মাই টিভির চেয়ারম্যানের ছেলে আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর ফজলুল হক অ্যাভিনিউয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘‘ঢাকা সিআইডি পুলিশের একটি দল বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাদের সহযোগিতা করে। তৌহিদ আফ্রিদিকে ঢাকায় পাঠানো হয়েছে।”

Manual7 Ad Code

কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা নিশ্চিত হতে পারেনি রাইজিংবিডি ডটকম। তবে একটি ‍সূত্র জানিয়েছে, জুলাই গণহত্যার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তৌহিদ আফ্রিদিকে।

Manual2 Ad Code

এর আগে, গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। নাসির উদ্দীন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ