দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে লড়াই করে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে : অধ্যক্ষ মাসুদ খান

প্রকাশিত:Saturday, 23 Aug 2025 10:08

দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে লড়াই করে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে : অধ্যক্ষ মাসুদ খান

Manual6 Ad Code

সুরমাভিউ:-  খেলাফত মজলিস সিলেট ১ নির্বাচনী আসন (মহানগর ও সদর) এর থানা, ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে বক্তারা বলেছেন, “ফ্যাসিস্ট পরবর্তী সময়ে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে সকল অনিয়ম, বৈষম্য দুর করে দেশকে ইনসাফ ও শান্তির দেশ রুপে গড়ে তোলা। দুর্নীতিমুক্ত সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব বাছাই করে তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।

Manual4 Ad Code

আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরী সভাপতি ও সিলেট ১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহ আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেন, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে লড়াই করে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।

Manual8 Ad Code

মহানগর সেক্রেটারি মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাঃ এ এ তাওসিফ, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান।

Manual7 Ad Code

বক্তব্য রাখেন মহানগরী সহসভাপতি আবদুল হান্নান তাপাদার মাওলানা বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, মহানগরী সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, ডাঃ ফয়জুল হক, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা গোলাম রব্বানী, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সদস্য সচিব- মাওলানা মনজুরে মাওলা, মাওলানা শিব্বির আহমদ, কে. এম রফিকুজ্জামান, মাসুদ আহমদ, মাওলানা জুনায়েদ আহমদ, ইঞ্জিনিয়ারবশাহজাহান কবুর ডালিম, মওলানা সেলিম হোসাইন, হাফিজ মাওলানা জাকারিয়া আল-হাসান, ছাত্র মজলিস মহানগর সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইমদাদুল হক ইমরান, মাওলানা আ খ ম লোকমান, ইঞ্জিনিয়ার কাওসার আহমদ, মাওলানা নেজাম উদ্দীন, মাওলানা মোশাররফ হোসাইন প্রমুখ।

Manual2 Ad Code

সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর থানা, ওয়ার্ড এবং উপজেলার ইউনিয়ন ভিত্তিক ব্যাপক দাওয়াত ও গণসংযোগ কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বশীলদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ