গণপরিবহন খাতে পরিবহন শ্রমিকদের অবদানের কোন তুলনাই হয়না : এমরান আহমদ চৌধুরী

প্রকাশিত:বুধবার, ২০ আগ ২০২৫ ০৬:০৮

গণপরিবহন খাতে পরিবহন শ্রমিকদের অবদানের কোন তুলনাই হয়না : এমরান আহমদ চৌধুরী

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংসদীয় আসন থেকে সম্ভাব্য এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গণপরিবহন খাতে পরিবহন শ্রমিকদের অবদানের কোন তুলনাই হয়না। শতপ্রতিকূলতা মোকাবেলা করে যাত্রীসাধারণের নিরাপদ ভ্রমন নিশ্চিত করতে তারা উদয়াস্ত পরিশ্রম করে যান। এইসব পরিবহন শ্রমিকদের সমস্যা অন্তহীন। সেইসব সমস্যা সমাধানে বিএনপি’র দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে শ্রমিকভাইদের সমস্যা সমাধানে আমাদের সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

Manual2 Ad Code

সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭ এর অন্তর্ভুক্ত হেতিমগঞ্জ উপ-পরিষদ এর কার্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদাণকালে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

হেতিমগঞ্জ উপ-পরিষদ এর সভাপতি মক্তার আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএম টাওয়ারের চেয়ারম্যান সুফিয়ান আহমদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭ এর সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ।

Manual4 Ad Code

এছাড়া আরো উপস্থিত ছিলেন ৩নং ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক এম মামুন, জেলা যুবদলের সদস্য জাহাঙীর আলম, গোলাপগঞ্জ উপজেলা যুবদল সদস্য, জুমন আহমদ, শরিফ আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু, হেতিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন বেলাল, সহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও হেতিমগঞ্জ সিএনজি উপ পরিষদের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ