জগন্নাথপুরে প্রবাসী জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা

প্রকাশিত:মঙ্গলবার, ১৯ আগ ২০২৫ ০৮:০৮

জগন্নাথপুরে প্রবাসী জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা

Manual2 Ad Code

জগন্নাথপুর( সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের জেলার জগন্নাথপুর উপজেলা পৌর সভার হবিবপুর গ্রামের এক প্রবাসীর দলিলকৃত জায়গা জোরপূর্বক দখলের চেষ্ঠা করে যাচ্ছে একটি ভূমি খেকু চক্র। ভোক্তভোগী পরিবারের লোকজন আইনের দারস্থ হয়েও মিলছে না আইনী প্রতিকার। চরম আতঙ্কে ভোগছেন প্রবাসীর পরিবারের সদস্যরা।

উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন তফশীল অফিসের কাগজ পর্যালোচনা করে দেখা যায়, জগন্নাথপুর হবিবপুর পৌর শহরের হবিবপুর গ্রামের বাগজোর মৌজার এস.এ জে.এল নং ০৪৩ নামজারী খতিয়ান ২৫-৯৯ এস.এ দাগ নং-০৫ ২৮ , পরিমান-১৪ একর লায়েক পতিত বোরো রয়েছে। ভূমিটির প্রকৃত মালিক হবিবপুর গ্রামের লন্ডন প্রবাসী হাজী ফারুক আলী, আপন ছোট ভাই মোঃ আব্দুল ওয়াহিদ মিয়ার কাছ থেকে ১/১০/২০১৮ সালে খরিদ করেন,যার দলিল নং ১৩২৮।

ফারুক আলী নিজ নামে নামজারী করে নিজ দখলে নেন। তিনি প্রবাসে চলে গেলে হবিবপুর গ্রামের মৃত আবুল আলম আবুল এর ছেলে আনোয়ার হোসেন এর বাহীনী তার ভূমিকে খেকু লোকজন নিয়ে জোরপূর্ব জায়গা দখলের চেষ্টা করেন।এ নিয়ে প্রবাসী ফারুক আলীর কেয়ারটেকার আলী আহমেদ বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। জগন্নাথপুর থানা পুলিশ বিবাদীকে নোটিশ করলেও ভুমি খেকুরা বেপুরা হয়ে উঠে। কোন উঠায় না পেয়ে প্রবাসী ফারুক আলীর কেয়ার টেকার আলী আহমদ বাদী হয়ে গত ১৮/৮/২০২৫ ইং তারিখে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোকদ্দমা মামলা দায়ের করেন।যার নং ৬০৭ ২০২৫ ইং। আদালত জগন্নাথপুর থানাকে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪ ধারা জারি করার নির্দেশ প্রদান করেন। জগন্নাথপুর থানার কোর্টের আদেশ মতে এস আই একলাছুর রহমান বিবাদীদের কে নোটিশ জারি করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত জায়গার প্রবাসী ফারুক আলী দখলে সীমানা পিলার সহ বাড়ি করা হয়েছে। মূলত ১৪ শতক জায়গায় দেওয়াল নির্মাণ করেন প্রবাসী ফারুক আলী । বিবাদীরা রাতারাতি ভাবে জোর পূর্বক ভূমি খেকু চক্রের মুল হোতা হবিবপুর গ্রামের মৃত আবুল আলম আবুলের ছেলে আনোয়ার মিয়ার জোরপূর্বক দখল করতে চান।

ভোক্তভোগী প্রবাসী পরিবারের লোকজন। পুরো জায়গার চার পাশে সীমানা পিলার রয়েছে।

হবিবপুর গ্রামের প্রবাসীর জায়গায় রাতের আধারে জোর পূর্বক আনোয়ার মিয়া মাটি পেলে দখলের চেষ্টা করেন।
ফারুক মিয়া কেয়ারটেকার আলী হোসেন জানান এই জায়গাটি ফারুক মিয়া প্রবাসী তার ছোট ভাই আবুল ওয়াহিদের কাছ থেকে১৪ শতক জায়গা ক্রয় করেন। আমরা দখল করে জায়গায় সীমানা পিলার সহ ভোখ দখল করে আসছি। এই বিষয়ে গ্রামের পঞ্চায়েতরা অবগত রয়েছেন। থানা পুলিশ আমাদেরকে বলেছেন এই জায়গায় আপাদত কোন কাজ না করার জন্য। আমরা আর তেমন কোন কাজ করিনি।

গ্রামের জুবের আহমেদ জানান, এই জায়গার মূল মালিক প্রবাসী ফারুক আলী অনেক দিন প্রবাসীর ছোট ভাই এর কাছ থেকে জায়গা ক্রয় করেছেন। বিষয়টি গ্রামের সবাই অবগত আছেন।

Manual7 Ad Code

ভোক্তভোগী কেয়ার টেকার আলী আহমদ জানান, আমাদের পুরুষ মানুষ বলতে কেউ নাই। দীর্ঘদিন ধরে লন্ডনে ফারুক আলী থাকেন। এই জায়গাগুলোতে আমরা ভোখ দখল করে আসছি। একটি চক্র আমাদের পরিবারের অগুচরে রাতের আধারে জমিগুলো দখল করার চেষ্ঠা করে যাচ্ছে। আমরা বৈধ মালিক হয়েও কোন আইনী প্রতিকারও পাচ্ছি না। চক্রটি আমাদের সব জমিই দখলে নিতে চাইছে। আমরা খুবই আতংকে আছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন এই ভূমি খেকু আনোয়ারের চক্রের হাত থেকে আমাদেরকে যেন রক্ষা করনে।

তিনি আরও জানান আমরা থানা ও কোর্টে অভিযোগ দিয়েছে। আমরার বৈধ সম্পত্তি একটি ভূমি খেকু চক্র দখল করে নিতে চাচ্ছে। কিছু জায়গায় তারা রাতের আধারে মাটি পেলতে চায় এই চক্রটি আইন আদালত কিছুরই তুয়াক্কা করে না। এরা খুবই উগ্র ও লাঠিয়াল লোকজন।

দলিল বিক্রেতা আব্দুল ওয়াহিদ বলেন আমি আমার বড় ভাই লন্ডন প্রবাসী ফারুক আলী কে আমার ফরিদাসূত্রে মালিক হয়ে ১৪ শতক লায়েক পতিত বোরো বিট বিক্রি করি।

Manual7 Ad Code

বিবাদী পক্ষের তাজনুর আহমেদের সাথে মোঠ ফোনে 01714725031 যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন নাই।

Manual8 Ad Code

প্রবাসী ফারুক আলী মোঠু ফোনে জানান আমি লন্ডন প্রবাসী আমি আমার ছোট ভাই আবুল ওয়াহিদ মিয়া কাছ থেকে ১৪ শতক জায়গা ক্রয় করি, আমার নামে নামজারী সহ খাজনা সব করা। আমার দখলে ও রয়েছে। তার পরও আনোয়ার বাহিনী আমার জায়গা জোর পূর্বক দখল করতে চায়।

Manual7 Ad Code

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ জানান, এই বিষয়ে আমার কাছে একটি অভিযোগ দিয়েছিল প্রবাসী ফারুক আলীর কেয়ারটিকার । তবে জায়গা সংক্রান্ত কাজ আমাদের না। আমরা এলাকারআইন শৃঙ্খলা বজায় রাখতে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয় পক্ষের মধ্যে যাতে কোন সংঘর্ষের ঘটনা না ঘটে সে জন্য উভয় পক্ষের সাথে কথা বলেছি। মূলত জয়গা সংক্রান্ত কাজ মহামান্য আদালত ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দেখবেন।

জগন্নাথপুর থানার এস আই একলাছুর রহমান জানান কোর্ট থেকে ১৪৪ ধারা জারি করার জন্য আমার কাছে আসে আমি আইনশৃঙ্খলা বজায় রাখতে নোটিশ জারি করি।

এ সংক্রান্ত আরও সংবাদ