সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত:Monday, 18 Aug 2025 07:08

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৭ আগস্ট-২০২৫, রবিবার বিকাল ৫ টায় সিলেট শহরের প্রাণকেন্দ্র পূর্ব জিন্দাবাজারের গ্রান্ড বুফেটে মানবিক কার্যক্রমকে গতিশীল করার জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ট্যুরিজম ও উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক নূরুদ্দীন রাসেল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট সামাজিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান এম.এ মতিন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন আইওনিয়াস মেকওভার ওয়ার্ল্ড ইউকে’র সিইও, জেসমিন ফেরদৌস ও হোটেল ফারমিছ গার্ডেন এর স্বত্বাধিকারী ফারমিছ আক্তার।
ফাউন্ডেশনের সহ সভাপতি আব্দুল মোমেন এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউকে-বাংলা বিজনেস সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মাহবুব আলম লস্কর, সেভেন ভিউ এসি বাজারের পরিচালক শাহীন হোসেন, আয়কর আইনজীবী ও সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম রিপন।

Manual7 Ad Code

উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া তালুকদার, সমাজ কর্মী রুম্মান হক, ফাউন্ডেশনের সদস্য আহসান ইব্রাহীম, ফাউন্ডেশনের সদস্য কাজী দিদার মিয়া, শিমুল আহমদ বাদশা, মো: আব্দুল বাকী, বদরুল আহমদ, রেশমা জান্নাতুল রুমা, মোঃ শামসুল ইসলাম সানী প্রমুখ সহ সামাজিক ও ব্যবসায়ী নেত্রবৃন্দ।

Manual3 Ad Code

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ হাদিউল ইসলাম শাহরিয়ার।

Manual7 Ad Code

প্রধান অতিথি মোহাম্মদ কাপ্তান হোসেন বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আজকের এই মানবিক উদ্যোগ ট্যুরিজম, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে অসহায় গরিবদের সাহায্য করার জন্য এবং যেকোন প্রাকৃতিক দুর্যোগের পর ত্রাণ কার্যক্রম দ্রুত ও সুসংগঠিত মানবিক কার্যক্রমকে আরো গতিশীল করার প্রয়োজন আমরা সাধুবাদ জানাচ্ছি।

মোঃ শহিদুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের পর দ্রুত ত্রাণ সামগ্রী বিতরণ, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য মানবিক কার্যক্রমকে আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করতে ও কার্যক্রমের পরিধি বৃদ্ধি এবং বেশি সংখ্যক মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ায় আমাদের মূল লক্ষ্য। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ