৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পৌর নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

প্রকাশিত:রবিবার, ১৭ আগ ২০২৫ ০৮:০৮

৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পৌর নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কোনো দলীয় দাবি নয়, বরং এটি একটি জাতীয় রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, বিএনপি’র ৩১ দফা বাংলাদেশে একটি রাজনৈতিক ঘোষণা নয় বরং এটি এক জাতির আকাঙ্ক্ষার ভাষা। যেখানে আছে ন্যায়বিচারের কথা, প্রশাসনের জবাবদিহিতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, আর মানবাধিকারের প্রতি অঙ্গীকার। বিচার বিভাগ হবে স্বাধীন, নির্বাচন হবে স্বচ্ছ আর রাষ্ট্র হবে সবার জন্য সমান। এ দফাগুলোতে আছে কৃষক, শ্রমিক, সংখ্যালঘু, নারী ও শিশুদের স্বপ্ন-যারা প্রান্তিক হয়েও রাষ্ট্রের প্রাণ। তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পৌর নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Manual5 Ad Code

রবিবার (১৭ আগস্ট) বেলা ২টায় কানাইঘাটের একটি কমিউনিটি সেন্টারে কানাইঘাট পৌর যুবদলে উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং সিলেট জেলা যুবদলের অধীনস্থ কানাইঘাট পৌর যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual5 Ad Code

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, বিএনপির ৩১ দফা কোনো দলীয় মঞ্চে বাঁধা নয়। এটি একটি জাতির সম্ভাবনার মানচিত্র। এটি যদি বাস্তবায়ন হয় তবে এ দেশ আবার জেগে উঠবে-নতুন আলোয়, ন্যায়বোধে আর মানুষের ভালোবাসায় এটিই বিএনপি’র প্রত্যাশা।
কানাইঘাট পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন রাশিদ মামুন এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. করিম উদ্দীন এর পরিচলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি মশিউজ্জামান চৌধুরী শাহিন।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি সাজ উদ্দীন সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক চৌধুরী শামীম, মোঃ এখলাছুর রহমান মুন্না, মোঃ কামরান হোসেন হেলাল, আব্দুল করিম, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, আবুল হাসিম, জেলা যুবদলের ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, আতাউর রহমান, সিলেট জেলা যুবদলের কোষাধ্যক্ষ লিটন আহমদ, সিলেট মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রোমান আহমদ রাজু, সিলেট জেলা যুবদলের স্বাস্থ বিষয়ক সম্পাদক বদরুল আলম, সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ আফজল, সহ দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম, সহ তথ্য গবেষণা বিষয় জাবেল আহমদ, সাইদুল আলম মাসুম, সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য আব্দুল জলিল প্রমুখ।

এছাড়াও কর্মী সভায় কানাইঘাট পৌর ও ইউনিয়ন যুবদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ