ভোলাগঞ্জ সাদা পাথর লুটের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশিত:Thursday, 14 Aug 2025 07:08

ভোলাগঞ্জ সাদা পাথর লুটের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

Manual4 Ad Code

সুরমাভিউ:-  বালু-পাথর চুরির মামলায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আলমগীর আলম নামের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের খাঁয়েরগাঁওয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

আলমগীর আলম পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান । তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি সাদাপাথর এলাকা সংযোগকৃত ধলাই রক্ষা কমিটির আহ্বায়ক।

Manual5 Ad Code

জানা যায়, আলমগীর আলমের বিরুদ্ধে ২০২৪ সালে বালু-পাথর চুরির একটি মামলার ওয়ারেন্ট থাকায় তাঁকে আটক করেছে ডিবি পুলিশ। গত বছরের ৫ আগস্টের পর সাদা পাথর লুটপাটের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সে সময় সেনাবাহিনীর সদস্যরা তাঁর নৌকা আটকে তাঁকে সতর্ক করে দিয়েছিলেন।

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, ‘আলমগীর আলম চেয়ারম্যানের বিরুদ্ধে আগের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাঁকে আটক করেছে ডিবি। সকালে ডিবি আমাদের কাছে তাঁকে হস্তান্তর করেছে।’

এ সংক্রান্ত আরও সংবাদ