নগরীর ক্বীন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত:শুক্রবার, ০৮ আগ ২০২৫ ০৮:০৮

নগরীর ক্বীন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে যুবক খুন

Manual8 Ad Code

সিলেট নগরীর ক্বীন ব্রীজ এলাকায় ছুরিকাঘাতে ডালিম আহমেদ (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ক্বীন ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।

Manual8 Ad Code

ডালিম ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

Manual3 Ad Code

কোতেয়ালী থানার ডিউটি অফিসার পিএসআই খালেদ বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় সিলেটের ডাককে জানান, ওই এলাকায় বসে দুজন বন্ধু আড্ডা দিচ্ছিল। একপর্যায়ে একজনের হাতে অন্যজন ছুরিকাহত হন। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

কি কারণে এ ঘটনা ঘটেছে এটা জানা না গেলেও একটি সূত্র জানায়, ছিনতাইকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটতে পারে।

খুনের বিষয়টি দৈনিক সিলেটের ডাককে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, এর সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ