গোলাপগঞ্জে ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ০৪ আগ ২০২৫ ০৭:০৮

গোলাপগঞ্জে ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

Manual4 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:- গোলাপগঞ্জে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ আগষ্ট) বিকাল ৫টায় উপজেলার হাকালুকি বাজারে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী বেলাল উদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ প্রবাসে অবস্থানরত অনলাইন গ্রুপের আহবায়ক স্পেন প্রবাসী শুক্কুর আলীর অর্থায়নে অফিস উদ্বোধন করা হয়েছে।

৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চলনায় রিফাত আহমদের কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সহসভাপতি সেলিম আহমদ, সংবর্ধিত অতিথি সৌদি প্রবাসী হাবিল মিয়া, আলী হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দীন, ৩নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি হাফিজ উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল আলিম, ২নং ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক শাহজান মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক উসমান আলী, ৩নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক খলিল মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির নেতা মুক্তার আলী, আখতার হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির নেতা  লিয়াকত আলী, রেজান মিয়া প্রমুখ।

Manual7 Ad Code

এসময় বক্তারা বলেন, এ অফিস উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যক্রম আরোও গতিশীল হবে। দলের নেতাকর্মীরা রাজনৈতিক চর্চা করার এক সূবর্ণ সুযোগ সৃষ্ঠি হয়েছে। একারণে জাতীয়তাবাদী দল বিএনপি দেশ প্রবাসে অবস্থানরত অনলাইন গ্রুপের আহবায়ক স্পেন প্রবাসী শুক্কুর আলী সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ