শাল্লায় ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত:রবিবার, ০৩ আগ ২০২৫ ০৯:০৮

শাল্লায় ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন

Manual8 Ad Code

হেলাল আহমেদ দিরাই থেকে:-  শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের নবগঠিত বিএনপির আহবায়ক কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

রবিবার (৩রা আগস্ট) দুপুর ১২টায় উপজেলার শ্যামারচর বাজারে আটগাঁও ইউনিয়ন বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন।

এতে বক্তব্য দেন নবগঠিত আটগাঁও ইউনিয়ন বিএনপি’র সদস্য মোঃ গফুরনূর, ইউনিয়ন বিএনপির আহবায়ক প্রার্থী মাসুদ আল কাউসার, শান্তু মিয়া, বিএনপি নেতা মতিউর রহমান, যুগ্ম আহবায়ক প্রার্থী আলীনুর, সোনা মিয়া, ইউনুছ মিয়া, হাজী রজব আলী, বিএনপির সাবেক সদস্য খছরু আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, আটগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা তাইব মিয়া প্রমুখ।

Manual8 Ad Code

এসময় বক্তরা বলেন, শাল্লা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে বিএনপির কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের লোকজনকে এনে পদ দেওয়া হয়েছে।

উপজেলা কমিটির নেতৃবৃন্দের নিকট বক্তারা প্রশ্ন রাখেন, কিসের ভিত্তিতে ত্যাগীদের বঞ্চিত করে ফ্যাসিস্টদের পুনরবাসন করা হচ্ছে?

Manual4 Ad Code

এসময় আটগাঁও ইউনিয়নের নবগঠিত বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ গফুরনুর নিজের পদত্যাগ ঘোষণা করে বলেন, যেখানে ত্যাগীরা বঞ্চিত এবং আমি আমার যোগ্যতানুযায়ী পদ থেকে বঞ্চিত সেখানে আমার এই পদ চাইনা।

Manual4 Ad Code

এসময় উপস্থিত নেতাকর্মীবৃন্দ আটগাঁও ইউনিয়ন বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে পুনরায় ত্যাগী নেতৃবৃন্দদের নিয়ে তা গঠন করার দাবী জানান।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ