জামায়াত আমিরের খোঁজ নিলেন তারেক রহমান

প্রকাশিত:রবিবার, ০৩ আগ ২০২৫ ০৪:০৮

জামায়াত আমিরের খোঁজ নিলেন তারেক রহমান

Manual3 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা জানতে চেয়েছেন। তার পক্ষ থেকে হাসপাতালে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

Manual6 Ad Code

রোববার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান তারা। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

Manual6 Ad Code

হাসপাতালে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিএনপি নেতারা ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ