সিলেটের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : ইমদাদ চৌধুরী

প্রকাশিত:রবিবার, ২৫ মে ২০২৫ ০৩:০৫

সিলেটের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : ইমদাদ চৌধুরী

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, সিলেটের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অপরিসিম। সিলেটবাসীর সকল প্রয়োজনে প্রবাসীরা পাশে দাড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছেন। আমি বিশ্বাস করি সকল প্রবাসীদের মত মানিক মিয়া প্রবাসে গিয়ে সিলেটের উন্নয়নে কাজ করবেন।

শনিবার (২৪ মে) রাতে নগরীর আম্বরখানস্থ মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মানিক মিয়ার যুক্তরাজ্যে স্থায়ীভাবে যাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, মুফতি নেহাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, নাজিম উদ্দিন, ডা. এম এ হক, লোকমান আহমদ, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহবায়ক ডা. এনামুল হক, খুর্শেদ আহমদ, বেলাল আহমদ, সেলিম আহমদ সেলু, লুৎফুর রহমান মোহন, রেজাউর রহমান রুমন, মোতাহির হোসেন জিহাদ, নুরুল হক নাজু, রাসেল আহমদ খান, আব্দুল মুকিত অপি, শফিকুল ইসলাম রাবেল, আব্দুল হামিদ খোকন, জাবেদ আহমদ, শিপু আহমদ, আবুল কালাম, মুর্শেদ খান, শফিক আহমদ চৌধুরী, বিপ্লব সিংহ, আকির হোসেন, আমির হোসেন, সজীব নুর বাবু, সোয়েব আহমদ, সুলেমান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ