ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত:শনিবার, ২৪ মে ২০২৫ ০৯:০৫

ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট ১৬৬৯ এর অন্তর্ভুক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ২৪ মে রবিবার বিকালে সংগঠনের ২২নং ওয়ার্ড শাখার আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান নগরীর উপশহরস্থ খেলার মাঠের সামনে অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাামিল আহমদ রাজু।

ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ ২২নং ওয়ার্ড শাখার সভাপতি নুর আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। বক্তব্য রাখেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ্য মিজানুর রহমান মোল্লা, সদস্য আব্দুর রহমান ভূঁইয়া, শ্রমিক নেতা মানিক মিয়া, প্রকাশ চন্দ্র দাশ, আব্দুস সালাম, মোস্তফা, মুহিবুর রহমান, রবি মিয়া, বকুল মিয়া, ইসলাম উদ্দিন, শামীম আহমদ, আফতাব মিয়া, সালাহ উদ্দিন, রুহেল মিয়া প্রমুখ।

Manual6 Ad Code

অনুষ্ঠানে দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাামিল আহমদ রাজু বলেন, শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার আদায়ের ইনসাফ ভিত্তিক রাষ্ট গঠনে লক্ষ্যে তৃণমূল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আল্লাহর বিধান কায়েম করতে হবে। তিনি বলেন, শ্রমিকদের ভাগ্য উন্নয়নে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার বিকল্প নেই। তিনি ঈদকে সামনে রেখে সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ একটি মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি এই সংগঠনের মত অন্যান্য সংগঠনগুলোকে দরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ