জ্ঞানভিত্তিক, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হবে : কাইয়ুম চৌধুরী

প্রকাশিত:বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১০:০৫

জ্ঞানভিত্তিক, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হবে : কাইয়ুম চৌধুরী

Manual3 Ad Code

সুরমাভিউ:-  “জ্ঞানভিত্তিক, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতেই আমাদের এই প্রতিষ্ঠানের সকল উদ্যোগ গ্রহণ করা হবে। গভর্নিং বডি হিসেবে আমরা শিক্ষার পরিবেশ উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।” —এমন মন্তব্য করেছেন জালালপুর ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি, দেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও সমাজসেবক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত গভর্নিং বডির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম গড়ে ওঠে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায়। শিক্ষকগণের যেমন দায়বদ্ধতা রয়েছে, তেমনি শিক্ষার্থীদের মধ্যেও থাকতে হবে অধ্যবসায় ও নিষ্ঠা। একজন শিক্ষার্থীর ধৈর্য ও পরিশ্রম শুধু তাকেই নয়, উপকৃত করে পরিবার, সমাজ ও পুরো শিক্ষা প্রতিষ্ঠানকে।”

Manual6 Ad Code

প্রবাসী ও সমাজের শিক্ষা-অনুরাগীদের সহায়তায় পরিচালিত এই কলেজের অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন বলে উল্লেখ করে কাইয়ুম চৌধুরী বলেন, “বহু সরকার এসেছে, গেছে—তবু এখনো এ কলেজের পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে ওঠেনি। বিএনপি এবং দেশের স্বনামধন্য শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে আমি এই প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। শিক্ষার্থী, এলাকাবাসী ও গভর্নিং বডির সম্মিলিত সহযোগিতা পেলে কলেজটিকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।”

Manual1 Ad Code

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সিলেটের ইতিহাসে বহু নারী শিক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বর্তমান যুগেও মেয়েদের সেই ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মাসুক। এতে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য আব্দুল জব্বার জলিল, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, মুক্তার আহমদ, এনামুল কবির, মোজাম্মেল আলী, আবু সাদ সুন্দর, শিক্ষক প্রতিনিধি নুরজাহান বেগম, বশির আহমদ এবং অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী ইদু।

এছাড়াও বক্তব্য রাখেন কোহিনূর আহমেদ, মনিরুল ইসলাম তুরন, আখলাকুল আম্বিয়া বাতিন, বদরুল ইসলাম জয়দু, শামসুর রহমান সুজা, আলাউদ্দিন আলাই ও শাহীন আলম জয়।

বক্তারা নবগঠিত গভর্নিং বডির ভূমিকাকে সময়োপযোগী ও সাহসিকতার প্রতিফলন বলে উল্লেখ করেন এবং কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তাঁদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অপরদিকে, একই দিন বিকেলে নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সদস্য সিরাজুল ইসলাম, নজমুল হোসেন, প্রফেসর নুরুল ইসলাম আলমগীর, এম এ বায়েছ এবং এম এ আজিজ।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ