গোলাপগঞ্জে সড়কের ক্ষতি করে চলছে বাড়ির ড্রেনের নির্মাণ কাজ!

প্রকাশিত:Wednesday, 21 May 2025 08:05

গোলাপগঞ্জে সড়কের ক্ষতি করে চলছে বাড়ির ড্রেনের নির্মাণ কাজ!

Manual6 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জে বাড়ির পানি নিষ্কাশনের জন্য বাঘা ইউনিয়নে ৩নং ওয়ার্ডের বুরহান উদ্দিন সড়ক হতে-জালালনগর (মাঝপাড়া) প্রায়ই ৫৩ লক্ষ টাকায় নির্মিত পাকা সড়ক অনেক স্থান কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে করে দুর্ভোগে পড়েছে বাঘা এলাকার হাজারো মানুষ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Manual7 Ad Code

এ বিষয়ে রাস্তাটি দ্রুত পদক্ষেপ নিতে  বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান গত ১মে (স্মারক নং-৪৬.০২.৯১৩৮.০০০.১৪.০৪৩.২৪ -৪১২) স্মারকে সড়কটির edging এর অতি সন্নিকটে পার্শ্ববর্তী বসতবাড়ীর জনসাধরণ তাদের বাড়ী-ঘরের পানি নিষ্কাশনের জন্য ড্রেইন তৈরি করায় পাকা সড়কের বেশ কিছু অংশে রাস্তার পার্শ্ব/ edging ইতোমধ্যে ভেঙ্গে গেছে। তাই পাকা সড়কের ক্ষতি সাধন করে ড্রেন নির্মাণ বন্ধ রাখার জন্য তিনি একটি চিটিতে অনুরোধ করেন।

শুধু তাই নয় বসতবাড়ীর পানি নিষ্কাশনের জন্য রাস্তার edging হতে ন্যূনতম ৪ ফিট দুরে ড্রেইন নির্মাণ করার নির্দেশনা বা অনুরোধ করেন।

এরপর ও থেমে থাকেনি ঐ এলাকার মরহুম আফতাব আলীর ছেলে ফারুক আহমদ, মরহুম বশির উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন এবং মরহুম এলাইচ মিয়ার ছেলে ফয়সল আহমদের বাড়ির সামনের ড্রেন নির্মানের কাজ। জনসাধারণের দূর্ভোগ এড়াতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে জোড় দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Manual5 Ad Code

এ বিষয়ে বাঘা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভেছ আহমদ বলেন, চিঠি পাওয়ার পর ঐ ওয়ার্ডের ইউপি সদস্য ফয়জুর রহমানকে পাঠিয়েছিলাম কাজটি বন্ধ রাখতে। এরপরও আগামীকাল আমি নিজে গিয়ে কাজটি বন্ধ করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ