যুব জমিয়ত জালালাবাদ থানা শাখার কমিটি গঠন আব্দুল হাসিব সভাপতি ও যুবায়ের আহমদ সেক্রেটারী
প্রকাশিত:বুধবার, ২১ মে ২০২৫ ০৮:০৫
Manual5 Ad Code
সুরমাভিউ:- যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জালালাবাদ থানা শাখার ২০২৫-২৭ সেশনের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা শাখার কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুল হাসিবকে সভাপতি, মাওলানা মনছুরুল হাসানকে সিনিয়র সহসভাপতি, মাওলানা যুবায়ের আহমদকে সাধারণ সম্পাদক ও হাফিজ ফাহিম আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার।
কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর সভাপতি মাওলানা কবির আহমদ বলেন, জমিয়ত আকাবির আসলাফের রেখে যাওয়া আমানত,হক্কানী উলামায়ে কেরামের বিশুদ্ধ আকিদার প্লাটফর্ম। দ্বীন সংরক্ষণের সঠিক দুর্গ, এই মকবুল জামাতে শরিক হয়ে নিজের ঈমান-আকিদা সঠিকভাবে পালন করতে পারেন সহজে। এই প্লাটফর্মের দাওয়াত সকল শ্রেণি পেশার মানুষের কাছে পৌঁছে দিতে যুব সমাজের ভূমিকা অপরিসীম। এজন্য বর্তমান এই পরিবর্তনের মোক্ষম সময়ে রাষ্ট্র ও সমাজ সংস্কারে দেশের যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের আপামর যুব সমাজের দ্বীনি, মৌলিক অধিকার প্রতিষ্ঠায় যুব জমিয়ত বাংলাদেশ কাজকরে যাচ্ছে ইনশাআল্লাহ।
জালালাবাদ থানা আহবায়ক হাফিজ মুনির হুসাইন এর সভাপতিত্বে ও মাওলানা জুবায়ের আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদ জমিয়ত নেতা মাওলানা আব্দুল মুকিত চৌধুরী,সিলেট মহানগর জমিয়তের সহ সাধারণ সম্পাদক ও জালালাবাদ থানা জমিয়তের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, মহানগর যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক মুফতি ফরহাদ কুরেশী, মহানগর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম দিলদার, প্রচার সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, কোতোয়ালি থানা যুব জমিয়তের নবনির্বাচিত সভাপতি মাওলানা শাহিদ হাতিমী,সেক্রেটারি মুফতি নোমান বিন আফসার প্রমুখ।
পরিশেষে জালালাবাদ থানা জমিয়তের সভাপতি মাওলানা হুসাইন আহমদ এর মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি।