জাতীয় নির্বাচনের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত:রবিবার, ১৮ মে ২০২৫ ১১:০৫

জাতীয় নির্বাচনের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Manual4 Ad Code

অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Manual1 Ad Code

রোববার (১৮ মে) দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সিলেট মহানগর বিএনপির আওতাধিন বিমান বন্দর থানা বিএনপির কর্তৃক বিক্ষোভ মিছিল শেষে শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা পালিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয়ে লুটপাট অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি বলেন, এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এটি কাউকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার জুলাই গণ-অভ্যুত্থানের সফলতা ম্লান করে দিচ্ছে মন্তব্য করে বলেন, যেসব আকাঙ্খা নিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, দীর্ঘ নয় মাসেও সেসব পরীক্ষায় সরকার উত্তীর্ণ হতে পারেনি। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাড চেয়ে কয়েস লোদী বলেন, দ্রুত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সময় মতো নির্বাচন না হলে আন্দোলন নিয়ে মাঠে নামব।

Manual1 Ad Code

বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সারোয়ার রেজার পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, সাবেক ছাত্রদল নেতা গ্রেটার লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল বাসিত তপু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমান সাদিক, কামাল মিয়া, জাকির আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ