ছাত্র জমিয়ত বাংলাদেশ শাহপরান থানা, সিলেট মহানগরের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ১৬ মে ২০২৫ ১২:০৫

ছাত্র জমিয়ত বাংলাদেশ শাহপরান থানা, সিলেট মহানগরের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

Manual3 Ad Code

সুরমাভিউ:-  ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের আওতাধীন শাহপরান থানা শাখার সদস্য সম্মেলন ১৫ মে বিকাল ৪টায় সকার খেলার মাঠ শিবগঞ্জ সিলেটে অনুষ্ঠিত হয়।

শাখার আহবায়ক শায়খুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর আইনুল হক ও আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর জমিয়তের মুহতারাম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

তিনি বলেন- জমিয়ত ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন। দারুল উলুম দেওবন্দের রাজনৈতিক প্লাটফর্ম। ১৯১৯ সালে ভারত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনার লক্ষ্যে সর্বস্তরের উলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় তাওহীদী জনতার সমন্বয়ে প্রতিষ্ঠিত সংগঠন জমিয়ত এই উপমহাদেশ তথা পুরো বিশ্বে ইসলাম ও মানবতার পক্ষে লড়াই করে আসছে। পাকিস্তানের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু সর্বশেষ ২৪ এর ছাত্র অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রেখেছে। ফ্যাসিবাদী সংগঠন আওয়ামিলীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে শুরু থেকে ছিলো। আদর্শিক কাফেলা ছাত্র জমিয়ত বাংলাদেশ প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত এদেশের ছাত্র সমাজের কাছে ইসলাম ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে কাজ করছে। দেশ বিরোধী, ইসলাম বিরোধী যেকোনো অপশক্তির বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকেছে। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও তিনি ছাত্র জমিয়তকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জামিল আহমদ।

Manual4 Ad Code

তিনি ছাত্র জমিয়তের কর্মীদেরকে উত্তম গুণাবলি অর্জনের মাধ্যমে সাধারণ ছাত্র সমাজের মাঝে ছাত্র জমিয়তের দাওয়াত পৌঁছে দিতে সবাইকে উদ্বুদ্ধ করেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মহানগর জমিয়তের সহ সাধারণ সম্পাদক সৈয়দ সালিম ক্বাসিমী, যুব জমিয়ত সিলেট মহানগরীর সভাপতি কবির আহমদ ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরী

Manual1 Ad Code

বিশেষ বক্তার বক্তব্য রাখেন নগর ছাত্র জমিয়তের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা আবু হানিফ সাদি।

উপস্থিত বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক এম শাকির আলম, এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, কোতোয়ালি থানার সাংগঠনিক সম্পাদক খুবায়েব বিন জামিল, আল হাতিম ছাত্র সংসদের সেক্রেটারি মাসুদ আহমদ, মহানগরের মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান সালিম প্রমুখ।

Manual2 Ad Code

উপস্থিত ছিলেন- কোতোয়ালি থানার সভাপতি গোলাম রহমান খান রাওয়াহা, মহানগরীর দায়িত্বশীল মুকাররিম হুসাইন, ২৪ নং ওয়ার্ড সভাপতি হাফিজ আদনান উদ্দিন, উবায়দুল্লাহ মারুফ, উবায়দুল্লাহ মাসরুর প্রমুখ।

কাউন্সিলে শায়খুল ইসলামকে সভাপতি, মীর আইনুল হক কে সাধারণ সম্পাদক ও রিহাদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করেন- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ