ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের ৯ম ও ১০ম মাসিক সভা যৌথভাবে অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ১১ মে ২০২৫ ০৬:০৫

ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের ৯ম ও ১০ম মাসিক সভা যৌথভাবে অনুষ্ঠিত

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের কৃতি সন্তান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান, দি এইডেড হাইস্কুল প্রাক্তন শিক্ষক (১৯৫১-১৯৯৯) মরহুম আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক তানুমিয়া স্মরণে ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার “ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করা হয়।

বৃহস্পতিবার (০৮ মে ২০২৫) সন্ধ্যা ৮.৩০ ঘটিকায় ফতেহপুর গ্রামে মরহুম মেন্দি মিয়ার বাড়ীতে ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের মাসিক ৯ম সভা (মার্চ ২০২৫) ও ১০ম সভা (এপ্রিল ২০২৫) যৌথভাবে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সভায় গঠনতন্ত্র পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত ও ৩১ মে শনিবার পর্যন্ত ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ অভিযানের তারিখ বর্ধিত করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে মীরগঞ্জ বাজারে অবস্থিত হাইস্কুল ও মাদ্রাসার ১০ জন অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

Manual5 Ad Code

ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালনা কমিটির সভাপতি আল-হিলাল আহমদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় সভায় ফাউন্ডেশনের বিভিন্ন কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন ফাউন্ডেশন পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম বদরুল, সহ-সভাপতি খছরুজ্জামান খছরু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জগলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক লেবু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল মিয়া, সহ-অর্থ সম্পাদক হারুন মিয়া, প্রচার সম্পাদক আবিদুর রহমান জুমন, সদস্য ও শুভাকাঙ্খীদের মধ্য থেকে মোঃ আব্দুল, আবির আহমদ ও মোঃ কমর উদ্দিন।
Manual1 Ad Code

উল্লেখ্য, অনিবার্য কারণবশতঃ ১০ এপ্রিল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান ও ৯ম মাসিক সভা (মার্চ ২০২৫) এবং ২৪ এপ্রিল বৃহস্পতিবার ১০ম মাসিক সভা (এপ্রিল ২০২৫) নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত না হওয়ায় ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৮ মে অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ