বাসায় পৌঁছেছেন খালেদা জিয়া

প্রকাশিত:মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ০২:০৫

বাসায় পৌঁছেছেন খালেদা জিয়া

Manual2 Ad Code

রাজধানীর গুলশান-২ এ বেগম খালেদা জিয়ার বাসভবন ‌‘ফিরোজা’র সামনে বিএনপির নেতা-কর্মী ও সংবাদকর্মীদের ভিড়

চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে তিনি রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর রোডে নিজ বাসভবন ‌‘ফিরোজা’য় পৌঁছেছেন।

Manual3 Ad Code

‘ফিরোজা’র সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্সসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন।

Manual1 Ad Code

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজ। বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে বের হয়। এ সময় নেতা-কর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান।

বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।

Manual7 Ad Code

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এসেছেন তার দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

Manual6 Ad Code

আরো এসেছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেকসহ ১৪ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ