শেখ হাসিনা পালিয়ে গেলেও তার পেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে – হুমায়ুন কবির শাহিন

প্রকাশিত:রবিবার, ০৪ মে ২০২৫ ০৮:০৫

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার পেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে – হুমায়ুন কবির শাহিন

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও তার পেতাত্মারা এখনও এদেশে ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর গায়েবী মামলা, হত্যা, গুম ও গেফতার করে বিএনপির উপর নির্যাতন করেছে স্বৈরাচারিনী হাসিনা। দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

তিনি গতকাল শনিবার রাতে নগরীর পালপুর এলাকায় জাতীয়তাবাদী কৃষকদল মোগলাবাজার থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

Manual8 Ad Code

মহানগর বিএনপির সদস্য বজলুর রহমান ফয়েজের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সোহেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, সদস্য জমির উদ্দিন, হাজী ইউনুস মিয়া, মহানগর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি একেএম শাহজাহান, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নোমানুর রশিদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ।

বক্তব্য রাখেন থানা কৃষকদল নেতা মোতাহার হোসেন জিহাদ, জাবেদ আহমদ, মহানগর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ আহমদ, মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ছয়েফদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহিন আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

সভায় সর্বসম্মতিক্রমে মোহাতার হোসেন জিহাদকে আহবায়ক ও জাবেদ আহমদকে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট কৃষকদল মোগলাবাজার থানা কমিটি গঠন করা হয়।

Manual3 Ad Code

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ খোকন, শিপু আহমদ, কামরান আহমদ, আবুল কালাম আজাদ, সোলেমান আহমদ, মুর্শেদ খান, আব্দুল হান্নান খান, সুয়েব আহমদ, খালেদ আহমদ হাসন আলী, ইউসুফ আলী, আবুল হোসেন ও জাবেদ আহমদ, সদস্য আব্দুস সহিদ, ইকবাল আহমদ, জাকারিয়া আহমদ, রুলেহ আহমদ, হাফিজুর রহমান, রিমন আহমদ, রায়হান আহমদ, জাকির আহমদ, বিলাল আহমদ, আফতাব আলী, রুহুল আমিন, শাহেদ আহমদ, শাহ আলম, আক্তার হোসেন ও মারুফ আহমদ।

সভায় প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রধান অতিথিসহ কমিটির সকল নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে দলের নেতাকর্মীরা অভিনন্দন জানান।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ