শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ০৩ মে ২০২৫ ০৭:০৫

শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

সুরমাভিউ:-  শান্তিগঞ্জ সমিতি সিলেটের আহবায়ক কমিটির সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২ মে) রাতে নগরীর মদিনা মার্কেটস্থ একটি অভিযাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ সমিতি সিলেটের আহবায়ক বিশিষ্ট ব্যাংকার মোঃ কবিরুল ইসলামের সভাপতিত্বে, সমিতির সদস্য সচিব ও শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি এমদাদুল হক স্বপনের পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সমিতির সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম জহির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী, সাবেক সহ সভাপতি এম. সুয়েব আহমদ, বদরুল আলম টিপু, নিজাম উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, দানিয়েল হাসান, আতিকুর রহমান, তালেব হোসেন, রেজওয়ানুল হক, সাবেক অর্থ সম্পাদক সাইরুল ইসলাম চৌধুরী, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজমল হোসাইন শাহিন, সাবেক সমাজসেবা সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, সিনিয়র সদস্য বশির আহমদ, আব্দুল গফফার, ডাঃ শায়খুল ইসলাম, ভূলন কান্তি তালুকদার, আলী আহমদ ভুঁইয়া, কবির হোসাইন, ছামির আহমদ, জহিরুল ইসলাম সজীব, মোঃ শাহজাহান, মোঃ সাইদুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম ও এম রুম্মান হোসেন তালুকদার প্রমুখ।

Manual1 Ad Code

অনুষ্ঠিত সাধারণ সভায় আগামী ২ বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি অনুমোদনের জন্য প্রস্তুত করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ কবিরুল ইসলামকে সভাপতি ও এমদাদুল হক স্বপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে পূর্নাঙ্গ কমিটি গঠনের পূর্ণাঙ্গ ক্ষমতা প্রদান করা হয়।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ