|
প্রকাশিত:Saturday, 03 May 2025 06:05
সুরমাভিউ:- চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে দুই পুত্রবধুকে সাথে নিয়ে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
সোমবার সকাল ৯ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তিনি ঢাকায় ফিরবেন।
এদিকে, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল ৮ টার মধ্যে সিলেট এম এ জি ওসমানী বিমান বন্দরে সিলেট বিভাগের সিলেট জেলা ও মহানগর, মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ জেলা এবং হবিগঞ্জ জেলার অন্তর্গত সকল ইউনিটের বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ সিলেটবাসীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জিকে গউস, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766