মুল্লুক হোসেনের মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের শোক

প্রকাশিত:শুক্রবার, ২৫ এপ্রি ২০২৫ ১১:০৪

মুল্লুক হোসেনের মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের শোক

Manual8 Ad Code

সুরমাভিউ:-  কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ঢালার পাড় গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব মুল্লুক হোসেন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ এপ্রিল ‘২০২৪) ভোর রাতে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual8 Ad Code

তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

Manual5 Ad Code

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ